চোখ

যাওয়া শুধু যাওয়া নয়, ডানা হারানোর মত ক্ষোভ
অসীম বিয়োগ
ভেলাহীন মেঘ তুমি কিভাবে ভাসাও
যত ছুঁই ততবার একটি নতুন চোখ দাও

এমন'ই জগত যার প্রতি কোণে হৃদয়ের নিটোল তর্জমা

তোমাকে জীবন ভেবে প্রতিবার অন্ধকারে 
আঘাতকে করে গেছি ক্ষমা

বারিষ যেদিন নামে 
তারই মাঝে নৃত্য করে ঝেড়ে ফেলা নিশ্বাসের শোক
মুছে যাওয়া হৃদয়কুহক

যতই পুরোনো হও নতুন তোমার কাছে ম্লান
কে যেন গোপন ঘরে ঝরণার শব্দ শোনান...

© প্রভাত ঘোষ


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তোমার সেই গোলাপী ঠোঁট

বন্ধু তোমায় ধন্যবাদ

জ্যোৎস্না প্রেমের রাত