নিমেষ
যাচ্ছে নিমেষ সময় ভেঙে
দেখছে না কি একটু থেমে—
বুকের নরম ছটফটালো ভীষণ পরিত্যাগে
মেঘের যদি হৃদয় ভাঙে
কণ্ঠ দিয়ে কষ্ট নামে
জানলা থেকে হাত ছুঁতে চায় ফেরার অসম্ভবে
ভেতর ভেতর জড়িয়ে ধোরো বৃষ্টি নামার আগে
মনের ভেতর টুকরো ডানা
মরার আগে ঝাপটালো না!
দোষ কী জলের যখন ঘরেই ঝড়ের আসা যাওয়া
হঠাৎ চোখে প্রেম নামিয়ে
অন্ধকারে ঠোঁট বাড়িয়ে
রাতের হাওয়া ফের যদি আজ ছোঁয়ার কথা ভাবে
আমায় ভেবে জড়িয়ে ধোরো বৃষ্টি নামার আগে
© প্রভাত ঘোষ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Your Valuable Response and Comment would Inspire to Write Better..