নীব
বিষাক্ত পাতার ঝাঁঝ, অধর্মের বান
ছাপ থাকে আজীবনকাল
কার হাতে কী দিয়েছ সব জানে নধর কঙ্কাল
ধারণা ও ধারণার নীব—
আয়নাই বলে দেয় কার সত্তা কতটা গরীব
লেখা থাকে পাতায় পাতায়
অন্ধকারও যত্নে রাখে ছাপ
ওল্টালেই দেখা যায় নোংরা সব পত্রের আলাপ
কোনো কোপ স্থায়ি নয়
রেশ থাকে সমস্ত ক্ষোভের
সব কাদা ধোয়ার ক্ষমতা থাকেনা গঙ্গার ঢেউয়ের
© প্রভাত ঘোষ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Your Valuable Response and Comment would Inspire to Write Better..