দহন

আমরা যারা মরতে জানি, মারতে জানি
নিজেকে কোপ; প্রতিবাদের পাতায় বসে সহনশীলতায়
ঘাড় নামাবো, আমার কিসের দায়?

ক্ষণিক সহন, আগুন বরণ, ঝলসে দিলে মুখ
এক আঙুলে চালাচ্ছি দেশ এমনই উজবুক

বিষাক্ত শ্লথ গিলছি বসে, কিসের অভিপ্রায়—
নেশার সন্ধ্যায়
আগুন আমার শৈশবাঘাত, আগুন ভবিষ্যত
শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে পথ
আর যেটুকু রইল বাকি সস্তা যখের ধন

আঁকড়ে ধরা আগুন যেন আমার'ই প্রাক্তন

পুকুর পাড়ে ধারের ধোঁয়া, মইয়ের ওপর ভাত
ছিলিম যেন আস্ত যুবক, ঘুঙুর হারা নাচ—

তবু কোথাও টান পড়েছে প্রতিবাদের ভাষায়
সহনশীল অভ্যাসে—
আগুন আমায় পুড়িয়ে দিও এগারশোর গ্যাসে।

© প্রভাত ঘোষ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

তোমার সেই গোলাপী ঠোঁট

বন্ধু তোমায় ধন্যবাদ

জ্যোৎস্না প্রেমের রাত