ফেরা
ছুটে ছুটে কত পথ, খানা-খন্দ, বিষাদযন্ত্রণা
কোথায় যে হারিয়ে গিয়েছ...
যত কিছু স্তব, স্তুতি তোমার'ই তো সব
নিঠুর বাস্তব
তোমাকে ফিরিয়ে নিল—
অকস্মাৎ, অগ্নির পরশে
কোথাও জলধী কাঁদে বারিষের অপেক্ষায় বসে৷
হে বিশ্বাস ফিরে এসো
ফিরে এসো— ফিরে এসো—
দাড়িয়ে যেওনা মাঝ পথে
তুমি ছাড়া নগন্যই এ জীবন, জীবনের ব্রতে৷
আরো একটু কাছে এসো, ছুঁয়ে দেখো...
স্বভাবের আমিও তো দোষি—
সবটুকু দেব বলে
সমস্তই হারাতে এসেছি
কোথায় যে হারিয়ে গিয়েছ...
যত কিছু স্তব, স্তুতি তোমার'ই তো সব
নিঠুর বাস্তব
তোমাকে ফিরিয়ে নিল—
অকস্মাৎ, অগ্নির পরশে
ফিরে এসো— ফিরে এসো—
দাড়িয়ে যেওনা মাঝ পথে
স্বভাবের আমিও তো দোষি—
সমস্তই হারাতে এসেছি
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
Your Valuable Response and Comment would Inspire to Write Better..